ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শাহ্ সিমেন্টের স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো

শাহ্ সিমেন্টের স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো
×

আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৪:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৪:৪০

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ্ সিমেন্ট আসন্ন ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তারুণ্যের বিনোদন, উদ্যাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন আরও একবার তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

মেইন স্টেজ আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। অনুষ্ঠানস্থলের গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১ টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টা থেকে।

বিশ্বখ্যাত শিল্পী আতিফ আসলাম তাঁর জনপ্রিয় গান নিয়ে মঞ্চ মাতাবেন, যেখানে উপস্থিত থাকবেন হাজারো সংগীতপ্রেমী।

শাহ্ সিমেন্ট বিশ্বাস করে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদ্যাপনের উপলক্ষ সৃষ্টি করে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি এমন আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা এনে দেয়।

‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় লাইভ কনসার্টের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন

×