ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোনালের বিয়ের গান

কোনালের বিয়ের গান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:১২

সোমনুর মনির কোনাল। চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়ে বাংলা গানের জগতে পথচলা শুরু করলেও এখন সে পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন দেশের জনপ্রিয় শিল্পী। গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় তাকে। গান প্রকাশেও মানের দিক থেকে আপোষ করতে দেখা যায়নি তাকে। 

সম্প্রতি এ শিল্পী বিয়ের উৎসব নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন। 'বিয়ার পলাশ ফুল ফুইটাছে দেখো গো আসিয়া/ বাদ্য বাজাও' এমন কথার গানটি লিখেছেন সুদীপ্ত সালমা। সুর ও সংগীতায়োজনে জে কে।

নতুন গান নিয়ে কোনাল বলেন, 'অনেক আগে থেকেই এ গানটি করার পরিকল্পনা ছিল। কিন্তু সেভাবে সময় মেলাতে পারছিলাম না। তবে এবার গানটি গাইতে পেরে আমি তৃপ্ত। আমার গাওয়া গানটি বিয়েবাড়িতে সবার ভালো লাগবে- এমনটাই প্রত্যাশা।'

জানা গেছে, চলতি বছরই গানটি প্রকাশ পাবে। এদিকে ইমরানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। 'মেঘের ছেঁড়া' শিরোনামে গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু।

আরও পড়ুন

×