ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হাজতি

কারাগারে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে উধাও হাজতি ‘পিচ্চি রাজা’

আদালতে হাজিরা শেষে হাজতিদের নিয়ে কারাগারের পথে ফিরছিল পুলিশ। গন্তব্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১। পথে গাজীপুরের বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে হঠাৎ বাথরুমে যাওয়ার কথা জানান এক হাজতি। পুলিশ তাকে বাথরুমে নিয়ে যায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। রোববার সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় পলাতক ওই হাজতির নাম রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা (৩০)। এ ঘটনার পর তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম।

আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১৬
কারাগারে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে উধাও হাজতি ‘পিচ্চি রাজা’

সর্বশেষ