ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম সড়কে মেরামত, যানজটের আশঙ্কা

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম সড়কে মেরামত, যানজটের আশঙ্কা
×

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী দাউদকান্দি সেতুর পরে আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ চলছে। শুক্রবার দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মেরামত কাজ চলে।

এই সময় ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে। মেরামত কাজ চলায় এ পথে যানজট হতে পারে।

এই পরিস্থিতিতে এ পথের যাত্রী-চালকদের হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

 

 

আরও পড়ুন

×