অভিশংসনের পথে পাকিস্তানের প্রেসিডেন্ট
আরিফ আলভি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ২১:৫৭
সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে ঈদের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নতুন সরকার।
ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা জানিয়েছেন, জোটের শরিকদের সম্মতিক্রমে জাতীয় পরিষদের স্পিকারের কাছে এ ব্যাপারে যুক্তি-প্রমাণ উপস্থাপন করা হবে। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের জাতীয় পরিষদের সদস্য মোহসিন শাহনেওয়াজ রানঝা।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি এখনও খোলাসা করা হয়নি। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।