ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জেলেনস্কির

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জেলেনস্কির
×

ভলোদিমির জেলেনস্কি। ছবি: বিবিসি অনলাইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ২৩:৫০ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০০:১১

পাশ্চাত্যের দেশগুলোকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ইউক্রেনে চালানো রুশদের হামলাকে ‘সন্ত্রাসের নতুন ঢেউ’ আখ্যা দিয়ে এর পাল্টা জবাব হিসেবে নিষেধাজ্ঞা আরোপের এই আহ্বান জানান তিনি।  

সোমবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। 

জেলেনস্কি বলেন, রাশিয়ার এসব কেবল আমাদের দখলকৃত ভূমি পুনরুদ্ধারকে কিছুটা বিলম্বিত করবে। অন্যদিকে সোমবারের পর মঙ্গলবারও ইউক্রেনে হামলা হলে জেলেনস্কি তার দেশকে আরও সমর্থন করার এবং রাশিয়ার ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে পশ্চিমাদের নতুন পথ খোঁজার আহ্বান জানান। 

মঙ্গলবার জি-সেভেন জোটের সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়ালি জরুরি এক আলোচনা সভার পর তিনি এই আহ্বান জানান। সভায় জোটের সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। দেশগুলোর নেতৃবৃন্দ জানায়, যতদিন ইউক্রেনের অর্থনৈতিক, মানবাধিকার, সামরিক, কূটনৈতিক ও আইনি সহায়তা প্রয়োজন ততদিন তারা সহায়তা দিয়ে যাবেন। 

জেলেনস্কি বলেন, সন্ত্রাসের নতুন এই ঢেউয়ে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও নতুন আঙ্গিকে রাজনৈতিক চাপ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। এ ছাড়া ইউক্রেনেরও নতুন ধরনের সমর্থন প্রয়োজন। সন্ত্রাসের নতুন এ ঢেউ সন্ত্রাসী এই রাষ্ট্রের জন্য যে কি নিয়ে আসবে তা যেন কল্পনাও না করতে পারে দেশটি। 

অন্যদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ তৈরিকারী প্রধান সেতুতে শনিবারের বিস্ফোরণের প্রতিশোধ হলো এই আক্রমণ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পাশ্চাত্যের দেশগুলো। রাশিয়ার ব্যবসা বাণিজ্য- এমনকি তাদের মিত্রদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। 

আরও পড়ুন

×