ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনের আব্বাস-হানিয়ার সঙ্গে এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠক

ফিলিস্তিনের আব্বাস-হানিয়ার সঙ্গে এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠক
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৪:৩২ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৪:৩২

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে আংকারায় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার এরদোয়ানের কার্যালয়ে রুদ্ধদার এ বৈঠক হয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও এ সপ্তাহে তুরস্ক সফর করার কথা ছিল। কিন্তু তার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে বিধায় এ সফর স্থগিত করেছেন নেতানিয়াহু। তাছাড়া বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে আইন পাস করায় ইসরায়েলে বিক্ষোভও চলছে। তবে কয়েক বছরের তুলনায় তুরস্ক-ইসরায়েল সম্পর্কের উন্নতি হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ তুরস্ক সফর করেছেন।

বুধবারের বৈঠকে ফিলিস্তিনের স্বাধিকারের বিষয়ে তুরস্কের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে তুরস্কের সংবাদমাধ্যমে বলা হয়েছে।


আরও পড়ুন

×