লক ডাউনেই মিলবে সুফল, আশা ইতালির চিকিৎসকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৩:২৩ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৩:৩৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সংকটে আর কখনও পড়েনি ইউরোপের দেশ হতালি; নভেল করোনাভাইরাসের সংক্রমণে দুর্ভোগ বেড়েই চলছে দেশটিতে। এমন পরিস্থিতিতে একমাত্র সমাধান হতে পারে 'লক ডাউন'। এর সুফল মিলবে শিগগিরই।
ইউরোপ ও ইতালির ভাইরাসবিদ্যা সোসাইটির সাবেক প্রেসিডেন্ট প্যাডোভা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস ও জীবাণুবিদ্যার অধ্যাপক ড. জিয়োর্গিও পালু এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হযেছে।
করোনার প্রাদুর্ভাবে ইতালি যে সংকটের মুখে পড়েছে তা চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। অতি জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ রাখা হয়েছে। এই লক ডাউনেও কমছে না করোনায় আক্রান্তের সংখ্যা; প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির দুই হাজারের বেশি মানুষ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ইতালিতে মারা গেছেন দুই হাজার ৯৭৮ জন, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার জন।
ড. জিয়োর্গিও জানান, লক ডাউনের বিকল্প নেই। এতেই সুফল মিলবে।
তিনি জানান, দেশজুড়ে লক ডাউনের এক সপ্তাহেই এর সুফল দেখতে পাবেন বলে আশা করছিলেন তিনি; তা হবে সামনে। এমন পদক্ষেপের কারণে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল, তবে এখনও পরিস্থিতির উন্নতি হয়নি।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- করোনাভাইরাস