ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

করোনা মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে ওআইসি দেশগুলো

করোনা মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে ওআইসি দেশগুলো
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৪:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বুধবার সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন।

ওআইসির এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব।

আরও পড়ুন

×