ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

করোনার প্রকোপ দীর্ঘমেয়াদী হবে: ডব্লিউএইচও

করোনার প্রকোপ দীর্ঘমেয়াদী হবে: ডব্লিউএইচও
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৩:১৭ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৪:১৭

আন্তর্জাতিক সতর্কতা জারির ছয়মাস পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপ সম্ভবত দীর্ঘদিন ধরেই চলবে।

তিনি বলেন, ছয়মাস আগে যখন পিএইচইআইসি ঘোষণা করি তখন বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ১শরও কম ছিল এবং চীনের বাহিরে কোনো লোক মারা যায়নি। এখন এটি শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট। এর প্রভাব দশকের পর দশক ধরে চলবে।

শনিবার সংকট পূনর্মূল্যায়নে সংস্থার জরুরি কমিটির বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, কমিটি কোভিড-১৯ মহামারির সম্ভাব্য দীর্ঘমেয়াদের ওপর গুরুত্বারোপ করেছে।

করোনা সংকট শুরুর পর কমিটি এ নিয়ে চতুর্থবারের মতো বৈঠকে বসে। গত ৩০ জানুয়ারি ডব্লিওএইচও তার সর্বোচ্চ সতর্কতা মাত্রা পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন (পিএইচইআইসি) ঘোষণা করে। এ ঘোষণার ছয়মাস পর জরুরি কমিটি শুক্রবার পরিস্থিতি পুনর্মূল্যয়ানে বৈঠকে বসে।

বৈঠকের পর কমিটি বলছে, করোনাভাইরাসের বৈশ্বিক ঝুঁকির স্তর অনেক বেশি হবে।

এ প্রেক্ষিতে সংস্থাটি বৈশ্বিক সংহতির ওপর গুরুত্বারোপ করেছে।

বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত হয়েছে অন্তত এক কোটি ৭৬ লাখ লোক। মারা গেছে অন্তত ছয় লাখ ৮০ হাজার লোক।

আরও পড়ুন

×