জাপানে ইসরায়েল দূতাবাসের কাছে গাড়ি বিধ্বস্ত
টোকিওতে ইসরায়েলি দূতাবাসের কাছে ব্যারিকেডে গাড়ি বিধ্বস্ত (ছবি- দ্য জাপান টাইমস)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩ | ১২:৪৪
টোকিওতে ইসরায়েলি দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে সড়কে একটি প্রতিবন্ধকতায় (ব্যারিকেড) গাড়ি বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর-বিবিসি
বৃহস্পতিবার সকালের এ ঘটনাটি পরিকল্পিত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, গাড়িটি ব্যারিকেড ভেদ করে চলে গেছে। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি একটি ডানপন্থী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় হামলার পর থেকে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।
- বিষয় :
- জাপান