ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিস্ফোরণ

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিস্ফোরণ
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৫

পার্লামেন্ট নির্বাচনের ৪ দিন আগে পাকিস্তানের করাচির নির্বাচন কমিশনের (ইসিপি) সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। খবর এনডিটিভির।

করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিন্টেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই দেশটির সংবাদমাধ্যম এআরআইকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা এবং করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।

প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।

পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

আগামী ৮ ফেব্রুয়ারি ১৬তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন

×