ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১৮:৫১ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ২০:০৭

অস্ট্রেলিয়ায় আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রোববার অস্ট্রেলিয়ান ফতোয়া পরিষদ এ ঘোষণা দিয়েছে।

রোববার এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ জানিয়েছে, দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়।

রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে সূর্যাস্ত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। আর সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে শাবান মাসের চাঁদ অস্তমিত হবে। পার্থে সূর্যাস্ত হবে ৬টা ৪০ মিনিটে এবং শাবান মাসের চাঁদ অস্ত যাবে ৬টা ৪৬ মিনিটে। অর্থাৎ, রোববার রমজান মাসের চাঁদ দেখা যাবে না।

সোমবার (১১ মার্চ) সিডনিতে সূর্যাস্ত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে। সূর্যাস্তের ৩৬ মিনিট পরে অর্থাৎ সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে রমজান মাসের চাঁদ দেখা যাবে। পার্থে কাল সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে। এর ৪১ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে চাঁদ দেখা যাবে।

এসব তথ্য জানিয়ে অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ বলেছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাস শুরু হবে। আর প্রথম তারাবিহর নামাজ পড়তে হবে কাল সোমবার।

আরও পড়ুন

×