জার্মানির সমাধিস্থলে তিন হাজার বছর আগের তরবারির সন্ধান
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৩:৪০
জার্মানিতে তিন হাজার বছরের বেশি পুরোনো একটি তরবারির সন্ধান পাওয়া গেছে। নৃতাত্ত্বিকরা বলছেন, ব্রোঞ্জ যুগের এ তরবারিটি এখনও অনেক ভালো অবস্থায় রয়েছে।
গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের একটি সমাধিস্থলের খননকাজের সময় তরবারিটির সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তরবারিটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিকের। এর হাতল অষ্টভুজাকার। খবর দ্য গার্ডিয়ানের
স্থানীয় বাভারিয়া প্রাদেশিক কর্তৃপক্ষ বিএলএফডি বলছে, তরবারিটির অবস্থা এতটাই ভালো যে সেটি এখনও ‘জ্বলজ্বল’ করছে।
কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তরবারি তৈরি করা বেশ কঠিন। ধারণা করা হচ্ছে, এটি শুধু আলংকারিক নয়, তরবারিটি সত্যিকারের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো।