ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন অভিযানে আইএস নেতা বাগদাদী নিহতের খবর

মার্কিন অভিযানে আইএস নেতা বাগদাদী নিহতের খবর
×

আইএস প্রধান আবু বকর আল-বাগদাদী— এপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০০:৩৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০০:৫৫

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তাসহ নির্ভরযোগ্য দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানিয়েছেন, অভিযান চলাকালে বাগদাদী তার শরীরে থাকা সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটায় বলে প্রতীয়মান হয়েছে।

তবে আত্মহননকারী ব্যক্তি আসলেই আবু বকর আল-বাগদাী কিনা সে বিষয়ে ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার পরই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান সংশ্লিষ্ট এক সূত্র সিএনএনকে জানায়, স্পেশাল অপারেশনের কমান্ডোরা এই অভিযান পরিচালনা করে।

প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানান, সিরিয়ায় আবু বকর আল-বাগদাদীর অবস্থান শনাক্ত করতে সহায়তা দেয় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

এ বিষয়ে জানতে সিএনএনের পক্ষ থেকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে হোয়াইট হাউসের উপ প্রেস সচিব হোগান গিডলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার সকাল ৯টায় জরুরি একটি ঘোষণা দেবেন। তবে প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটি মার্কিন পররাষ্ট্র নীতি সম্পর্কিত।

আরও পড়ুন

×