ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দর বন্ধ

ইরানের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দর বন্ধ
×

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৫:৩০

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দুপুরের পর আংশিকভাবে ফ্লাইট চালু হয়েছে।

বুধবার কুয়েতের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-আতোয়ান সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘ইরানের অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই হামলার কারণে বিমানবন্দর ভবনের ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

তবে কতজন আহত হয়েছেন, সেই সংখ্যা তিনি উল্লেখ করেননি। তিনি জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, টার্মিনাল-১-এ ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামা স্থগিত করে। কুয়েতগামী ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতে হামলা শুরু করে ইরান। যা যুদ্ধবিরতির পর থেকে বন্ধ ছিল। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি স্থাপনায় বিমান হামলা করেছে। তেহরান সেটির জবাব হিসেবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা কথা বলছে। 

তেহরানের অভিযোগ, কুয়েত তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন বাহিনীকে ইরানের ওপর হামলা চালানোর অনুমতি দিয়েছে।

আরও পড়ুন

×