ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে খুলে দেওয়ার খবর, ব্যাখ্যা দিল ইরান

হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে খুলে দেওয়ার খবর, ব্যাখ্যা দিল ইরান
×

ইরানের বন্দর আব্বাসে হরমুজ প্রণালিতে নোঙর করা ট্যাঙ্কার। ফাইল ছবি: এএফপি

আল জাজিরা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০১

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ হ্রাস ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে ইরান সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এমন তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স ও জাপানি গণমাধ্যম কিয়োদো নিউজ। কিন্তু পরে আইআরজিসি ঘনিষ্ঠ একটি বার্তা সংস্থা প্রতিবেদনগুলোর নতুন ব্যাখ্যা দিয়েছে।

জলপথটি খুলে দেওয়ার সময় নিয়ে কিয়োদো নিউজ প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে দুই দেশের শত্রুতা স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর কথা আছে।

রয়টার্সকে সূত্র জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানি প্রতিনিধি দল অবস্থান করছে। ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর সক্ষমতা তাদের আছে। কূটনীতির পথে ফিরে আসার জন্য জাতিসংঘ অধিবেশন একটি বড় সুযোগ। ওয়াশিংটন দৃশ্যমান পদক্ষেপ নিলে তেহরানও কূটনীতি শুরুর উদ্যোগকে স্বাগত জানাবে।

দুটি গণমাধ্যমের সঙ্গে কথা বলা ওই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা একই ব্যক্তি কি না তা স্পষ্ট নয়।

এদিকে প্রতিবেদনগুলোর দাবি নাকচ করে দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। তারা লিখেছে, প্রতিবেদনগুলোর সঙ্গে তেলের দাম কমে যাওয়ার বিষয় জড়িত। সূত্ররা বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে বক্তব্য প্রকাশের পরিণতি এবং তেলের বাজারে প্রভাব সম্পর্কে ইরানি কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

×