ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নানা গুণের অলিভ অয়েল

নানা গুণের অলিভ অয়েল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯ | ০৬:৫৪ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ | ০৮:৫৮

রান্নার পাশাপাশি রূপচর্চাতেও অলিভ অয়েল দারুণ ভূমিকা রাখে। হৃদরোগের ঝুঁকি কিংবা কোলেস্টেরল প্রতিরোধ করতে খাদ্যতালিকায় নিয়মিত অলিভ অয়েল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। অলিভ অয়েলের প্রতি ফোঁটায় যে স্বাস্থ্যগুণ লুকিয়ে আছে, তাকে কাজে লাগিয়েই প্রতিদিনের রূপচর্চায় এটি ব্যবহার করতে পারেন। চুল থেকে ত্বক সব কিছুতেই কাজে লাগানো যায় এই তেল। যেমন-১. ঠোঁটের নরম ভাব ধরে রাখতে ও ঠোঁট ফাটা দূর করতে অলিভ অয়েলের জুড়ি নেই। এ জন্য এক চা চামচ অলিভ অয়েল, কয়েক ফোঁটা লেবুর রস ও আধা চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে চিনি গলে না যাওয়া পর্যন্ত ম্যাসাজ করুন। দিনে একবার এটি করলে উপকার পাবেন। ২. রাসায়নিকের কারণে চুলের নানারকম ক্ষতি হয়। সেক্ষেত্রে কন্ডিশনার হিসেবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আধা কাপ অলিভ অয়েল গরম করে তাতে চায়ের লিকার মিশিয়ে কন্ডিশনার তৈরি করতে পারেন। নিয়মিত মিশ্রণটি ব্যবহার করলে চুল সজীবতা ফিরে পাবে। ৩. যারা অনেক বেশি ঘামেন গোসলের সময় কয়েক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন পানিতে। এতে ত্বক নরম হবে। সেইসঙ্গে ঘামও কমে যাবে। ৪. ভ্রু তোলার বা দাড়ি কামানোর পর অনেকসময় ত্বক জ্বালা করে। এ ধরনের সমস্যা দূর করতে ভ্রুর চারপাশে এক ফোঁটা অলিভ অয়েল লাগিয়ে নিন। শেভিংয়ের পর গালে ঘষে নিতে পারেন অলিভ অয়েল। এতে জ্বলুনিভাব কমে যাবে। 

আরও পড়ুন

×