পূজার কেনাকাটায় 'রঙ বাংলাদেশ' এর বিশেষ ছাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ০৬:২৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ০৬:২৩
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সারাদেশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এই উৎসবকে আরও রাঙিয়ে তুলতে এবং পোশাক শিল্পে দেশীয় ঐতিহ্য - সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে রঙ বাংলাদেশ। পূজা উপলক্ষ্যে নতুন পোশাক ও এক্সেসরিজের সমাহার ঘটিয়ে রঙ বাংলাদেশ আয়োজন করেছে শারদ উৎসব। পূজার বাজারের কেনাকাটার শেষ সময়ে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে দেশের অন্যতম এই ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটি।
এবারের শারদ উৎসবে প্রথম থেকেই রঙ বাংলাদেশ দিয়ে আসছে সকল কেনাকাটায় নিশ্চিত উপহার। পূজার ঠিক আগ মুহুর্তে এবার বিশেষ ছাড়ও দিচ্ছে রঙ বাংলাদেশ। নির্ধারিত শাড়ি, টি শার্ট, শার্ট, পাঞ্জাবি, টপস, কামিজ, জার্সি, থ্রি পিস, বাচ্চাদের পাঞ্জাবি, টি শার্ট ও টপসের উপর ক্রেতারা পাবেন ৩০ শতাংশ মূল্য ছাড়। ক্রেতাদের ব্যবহার যোগ্য পেপার সিল্ক, হাফ সিল্ক, লিলেন, ও নানাধরনের সুতির আরামদায়ক কাপড়ে তৈরি হয়েছে এসব পোশাক।

রঙ বাংলাদেশের কর্নধার সৌমিক দাস জানান – ক্রেতাদের পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য’র উপর রঙ বাংলাদেশ কাজ করে আসছে। আসন্ন দুর্গোৎসবে আকর্ষনীয় ডিজাইনের পোশাক নিয়ে বাজারে হাজির হয়েছি আমরা। ক্রেতাদের ব্যাপক সাড়াও পাচ্ছি। শেষ মুহুর্তের পূজার কেনাকাটায় ক্রেতার বাজেট সাশ্রয়ে বিশেষ ছাড় দিচ্ছি এখন আমরা। এর সাথে অন্য সকল পণ্যে নিশ্চিত উপহার তো থাকছেই। আউটলেট ও অনলাইন থেকে কেনাকাটায় এই সুবিধা পাওয়া যাবে।সারাদেশের ২৩ টি আউটলেট ও অনলাইনে চলছে রঙ বাংলাদেশের শারদ উৎসব।
- বিষয় :
- রঙ বাংলাদেশ
- পূজার কেনাকাটা