চিকেন উইংস ফ্রাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ০০:৩৬ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৫:৪৩
ইফতারে তৈরি করতে পারেন চিকেন উইংস ফ্রাই। বাড়িতে খুব সহজেই বানানো যায় এ খাবারটি। এ খাবারটি ইফতারে বাড়তি স্বাদ যোগ করবে।
উপকরণ : চিকেন উইংস ৬ পিস, ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লাল মরিচ কুঁচি ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, চালের গুঁড়া ২-৩ চামচ
সসের জন্য: ২ বা ৩ চামচ টমেটো কেচাপ, লবণ, ভিনেগার ১ চা চামচ, চিলি সস ২-৩ চা চামচ
পদ্ধতি: প্রথমে ভিনেগার, লবণ, রসুন বাটা, লাল মরিচের কুঁচি দিয়ে মুরগির পাখনাগুলো মিশিয়ে মেরিনেট করার জন্য দুই ঘণ্টা রেখে দিন। এবার সসের জন্য রাখা সব মসলা পাখনাকে লাগিয়ে দিন। তারপর চালের গুঁড়ায় মাখিয়ে পাখনাগুলো অল্প পরিমাণ তেল দিয়ে হালকা ভাজুন। গরম গরম সস দিয়ে পরিবেশন করুন।
- বিষয় :
- ইফতার
- চিকেন উইংস
- চিকেন ফ্রাই
- ঈদের খাবার