ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রান্নায় অতিরিক্ত ঝাল হলে কী করবেন

রান্নায় অতিরিক্ত ঝাল হলে কী করবেন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১১:২৪ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১১:২৭

রান্নায় মাঝেমধ্যে ঝাল কিংবা লবণ বেশি হতেই পারে। এটা দোষের কিছু নয়। তবে এমন হলে খারাপ লাগাটা স্বাভাবিক। বিশেষ করে অতিথি আসলে এমন রান্না হলে লজ্জায় পড়তে হয়। এ ধরনের সমস্যা হলে তা কাটাতে কয়েকটি সহজ উপায় চেষ্টা করতে পারেন। যেমন-

লেবুর রস: লেবুর রস ঝাল কমাতে খুবই সাহায্য করে। তাই যে কোনও খাবারেই ঝাল কমাতে লেবুর রস দিয়ে দিন পরিমাণমতো।

আলু : তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে মনে হলে কয়েকটা আলু টুকরা করে কেটে দিয়ে দিন। এবার ঢেকে রেখে ফুটিয়ে নিন। আলু সিদ্ধ হওয়ার সময় তরকারি থেকে ঝাল টেনে নেবে।

দুধ: কোনও কিছু ডুবিয়ে ভাজার জন্য তৈরি করা ব্যাটারে ঝাল বেশি হলে তাতে খানিকটা দুধ মিশিয়ে দিন। ঝাল অনেকটাই কমে আসবে।

টকদই: ভাজাভুজিতে ঝাল বেশি হলে তা টকদই সহযোগে পরিবেন করুন। ঝাল বোঝা যাবে না।

বাদাম বাটা: রেজালা, কোরমা জাতীয় খাবারে ঝাল বেশি হলে তাতে বাদাম বাটা যোগ করুন।  ঝাল অনেকটাই কমে যাবে।

পিনাট বাটার
: খাবারের স্বাদ বাড়াতে এবং অতিরিক্ত মসলাভাব কমাতে পিনাট বাটার বেশ উপকারী। এই মাখন খাবারে মসলার ঝাঁঝ কমায় এবং পুষ্টিমান বাড়ায়।

অ্যাসিড উপাদান
: অ্যাসিড উপাদান যেমন ভিনেগার, সাইট্রাস বা টক ফলের রস এমনকি ক্যাচআপ খাবারের বাড়তি মসলাভাব কমাতে সহায়তা করে।

আরও পড়ুন

×