ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গরমে ঘামের দুর্গন্ধে নাজেহাল? সমস্যা দূর করতে কী করবেন

গরমে ঘামের দুর্গন্ধে নাজেহাল? সমস্যা দূর করতে কী করবেন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ০৩:৪৫ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ০৩:৪৫

গরমকালে নানা সমস্যার মধ্যে অন্যতম হল ঘামের দুর্গন্ধ । বিশেষ যারা একটু বেশি ঘামেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। এর জন্য তাদেরকে অস্বস্তিতেও পড়তে হয়। গায়ে যাতে ঘামের দুর্গন্ধ না থাকে সেই জন্য কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে এই সমস্যার কিছুটা সমাধান হবে। এছাড়াও বেশ কিছু খাবার খেলেও আপনার গায়ের ঘামের দুর্গন্ধ দূর হতে পারে।

কী কী খাবার খেলে ঘামের দুর্গন্ধ দূর হবে

মেথি: মেথি ভেজানো পানি খেলে শরীর ঠান্ডা থাকে এটা অনেকেরই জানা। তবে মেথি যে ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তা হয়তো অনেকেই জানেন না। মেথির মধ্যে এমন সব উপকরণ রয়েছে যা শরীরের মধ্যে থেকে বিষাক্ত জিনিসগুলো অর্থাৎ টক্সিন বের করে দেয়। ফলে শরীরে ঘামের দুর্গন্ধ হয় না।

গ্রিন টি: গ্রিন টি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ওজন কমানো থেকে শুরু করে আরও অনেক কাজেই সাহায্য করে গ্রিন টি। এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ঘামের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রাখে।

সাইট্রাস ফ্রুট: সাইট্রাস ফ্রুট-যেমন পাতিলেবু, কমলালেবু বা যেকোনও লেবু জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি-এর সাহায্যে শরীর থেকে টক্সিন দূর হয়। শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে ঘামের ফলে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি হয় না। ফলে ঘামের দুর্গন্ধ হয় না শরীরে।

সবুজ শাকপাতা: সবুজ শাকসবজি বিশেষ করে, শাকপাতা জাতীয় জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। শরীরে পুষ্টির যোগান দেয় এই জাতীয় খাবার। পালং শাক বা কালে- এই জাতীয় শাকপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল। এর সাহায্যে শরীরে দুর্গন্ধ তৈরি করে এমন জিনিস কম তৈরি হয়। ফলে ঘামের দুর্গন্ধ থাকে না শরীরে।

ঘামের দুর্গন্ধ দূর করতে আরও যেসব অভ্যাস মেনে চলা প্রয়োজন-

দিনে অন্তত দু'বার গোসল করুন। বিশেষ করে বাইরে থেকে বাড়িতে ফিরে গোসল করা প্রয়োজন। গোসলের সময় সাবান বা শাওয়ার জেল ব্যবহার করুন। ভালোভাবে গোসল করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এতে শরীরে অভ্যন্তরের টক্সিন দূর হয় এবং ঘামের দুর্গন্ধ হয় না।

আরও পড়ুন

×