ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঝটপট নাশতায় স্যান্ডউইচের ৫ পদ 

ঝটপট নাশতায় স্যান্ডউইচের ৫ পদ 
×

স্যান্ডউইচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৯

অনেকেই সকালে বের হওয়ার তাড়ায় দ্রুত তৈরি করা নাশতা হিসেবে স্যান্ডউইচ খেতে পছন্দ করেন। আবার কেউ কেউ বিকেলের নাশতায় এই খাবারটি তৈরি করেন। অফিস বা স্কুল-কলেজের টিফিন হিসেবেও এই হালকা খাবারটি বেশ জনপ্রিয়। এতে পুষ্টিও মেলে আবার তেল মসলার প্রয়োজন পড়ে না। স্বাদ বদলাতে ভিন্ন ভিন্ন স্বাদে স্যান্ডউইচ তৈরি করতে পারেন। 
সবজি দিয়ে গ্রিলড স্যান্ডউইচ
পাউরুটির উপর মাখন লাগিয়ে তার মধ্যে টমেটো, শসা, সেদ্ধ আলু এবং পছন্দের চাটনি দিন। আর একটি পাউরুটি দিয়ে ঢেকে, স্যান্ডউইচ মেকারে রেখে মুচমুচে হওয়া পর্যন্ত গ্রিল করুন। সঙ্গে পরিবেশন করতে পারেন টমেটো কেচাপ বা গ্রিন চাটনি। বানানোর সময় ভিতরে মেয়োনিজও দিতে পারেন। সামান্য গোলমরিচ ও চাট মসলা ছড়িয়ে খেতে আরও সুস্বাদু লাগবে। 
এগ মায়ো স্যান্ডউইচ
সেদ্ধ ডিম গ্রেট করে, তার সঙ্গে মেয়োনিজ, সামান্য লবণ ও গোলমরিচ মিশিয়ে তৈরি করুন ভিতরের পুর। এবার এই মিশ্রণ টোস্ট করা পাউরুটির উপর ভালো করে ছড়িয়ে দিন ও আর একটি পাউরুটি দিয়ে ঢেকে হালকা গ্রিল করে নিন। পরিবেশনের সময় পাশে টমেটো কেচাপ দিতে পারেন। 
পনির টিক্কা স্যান্ডউইচ
পনিরের টুকরোগুলি দই ও হলুদ-মরিচ-লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর সেই মসলাদার পনির পাউরুটির দুই স্লাইসের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে গ্রিল করুন। চাইলে পনিরের সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম বা সামান্য চিজও যোগ করতে পারেন। গরম অবস্থায় পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন খেলে ভালো লাগবে। 
চিজ কর্ন স্যান্ডউইচ
প্রথমে ভুট্টার দানা সিদ্ধ করুন। তার সঙ্গে গ্রেট করা চিজ ওবং সামান্য অরিগ্যানো মিশিয়ে তৈরি করুন ভিতরের পুর। মিশ্রণটি পাউরুটির দুই স্লাইসের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে গ্রিল করুন। চিজ গলে গিয়ে ভুট্টার সঙ্গে মিশে যাবে। ঝাল বেশি খেতে চাইলে চিলি ফ্লেকস ছড়িয়ে দিন।
চাটনি স্যান্ডউইচ
প্রথমে  পাউরুটির উপর ভালো করে ঝাল গ্রিন চাটনি মাখিয়ে নিন। তার উপর টমেটো এবং পিঁয়াজের পাতলা টুকরো সাজিয়ে দিন। এবার আর একটি পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচটি হালকা টোস্ট করে নিন। অল্প কয়েকটি উপকরণেই তৈরি হবে তৈরি করা যায় এই খাবার। 
 

আরও পড়ুন

×