ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত: জিএম কাদের

কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত: জিএম কাদের
×

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের— ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯ | ১৩:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত। চামড়া ব্যবসায়ীদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে।শুক্রবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জিএম কাদের বলেন, `সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ (প্রণোদনা) দিতে চায় তা অন্যভাবে দিতে পারে। তবে গরিব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেওয়া ঠিক নয়।`তিনি বলেন, কোরবানির সময় অনেক বেশি চামড়া বিক্রেতা থাকে। কাঁচা চামড়া বেশি দিন রাখা যায় না। আবার বিদেশেও রফতানি করতে দেওয়া না হলে মুষ্টিমেয় ক্রেতাদের কাছেই এগুলো বিক্রি করতে হয়।এদিকে আগামী ২৩ আগস্ট জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিয়ে শুক্রবার পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ।

আরও পড়ুন

×