বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০ | ০৭:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম মিয়া হার্ট, কিডনিসহ আরও কিছু জটিল রোগে ভুগছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার এতথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে তার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে রফিকুল ইসলাম মিয়াকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে আইসিইউতে নেওয়া হয়। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে। তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাহিদা রফিক স্বামীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, অসুস্থ থাকার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকগুলোতে উপস্থিত থাকতে পারেননি। অসুস্থতার কারণে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেননি তিনি।
- বিষয় :
- রফিকুল ইসলাম মিয়া
- বিএনপি