শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে ১২ দলীয় জোট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ০৮:৫৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ০৯:৩৫
বর্তমান সরকারের পদত্যাগের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে ১২ দলীয় জোট। ওইদিন বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে গণমিছিল শুরু হবে।
আজ বুধবার জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গণমিছিলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
/এইচকে/
- বিষয় :
- গণমিছিল
- রাজধানী
- ১২ দলীয় জোট