ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আমিরাত থেকে বিনা খরচে দেশে টাকা পাঠানোর সুযোগ

আমিরাত থেকে বিনা খরচে দেশে টাকা পাঠানোর সুযোগ
×

আমিরাতে জনতা ব্যাংকের একটি শাখা -সমকাল

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯ | ১১:০৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ | ১১:২০

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংকের সকল শাখা থেকে রোববার দিনব্যাপী বিনা খরচে প্রবাসীরা দেশে টাকা পাঠানো সুযোগ পাবেন।

জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করতে ইতালির পর দুবাইতে একদিনের এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলে জানান আবুধাবি জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান।

মোহাম্মদ আমিরুল হাসান সমকালকে বলেন, সম্প্রতি জনতা ব্যাংকের মহাপরিচালক সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। প্রবাসীদের স্বদেশি ব্যাংকে লেনদেন ও রেমিটেন্স প্রেরণে প্রনোদনা দিতে ইতালিতেও একদিনের এমন বিশেষ ছাড় দেওয়া হয়। আমিরাতে একটি নির্দিষ্ট দিবসে এই সুযোগ দেয়ার কথা জানান তিনি। সেই হিসেবে রোববার প্রবাসীদের জন্য বিনা খরচে রেমিটেন্স প্রেরণের সুযোগ দিচ্ছি। 

আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা ও আল আইন এই চারটি শাখায় প্রবাসীরা সুযোগটি গ্রহণ করতে পারবেন উল্লেখ্য করে তিনি প্রবাসীদের জনতা ব্যাংকের মাধ্যমে লেনদেনের আহবান করেন। 

আরও পড়ুন

×