ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অধিনায়ক লিটন, থাকছেন না মাহমুদউল্লাহ

অধিনায়ক লিটন, থাকছেন না মাহমুদউল্লাহ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১ | ২৩:৫০

অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে এই ম্যাচে। চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।

বিসিবি জানিয়েছে, বাঁ উরুতে টান লাগায় শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করবেন লিটন দাস।


আরও পড়ুন

×