ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বার্সার বিরুদ্ধে আইনি পদক্ষেপ সেতিয়েনের

বার্সার বিরুদ্ধে আইনি পদক্ষেপ সেতিয়েনের
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০ | ০২:১৯

বিবৃতি দিয়ে বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে বার্সেলোনা। নতুন কোচ হিসেবে রোনাল্ড কোম্যানকে দায়িত্বও দিয়েছে বার্সা। কিন্তু পূর্বের কোচ সেতিয়েনকে বরখাস্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। সেতিয়েন তাই বার্সার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ১৭ আগস্ট বিবৃতি দিয়ে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিকে সেতিয়েনকে। কিন্তু ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোচকে তার চাকরি না থাকার ব্যাপারটি জানায়নি বার্সা কর্তৃপক্ষ। সেতিয়েন তাই তার কোচিং স্টাফ এদের সারাবিয়া, জোয়ান পাসকুয়া ও ফারান সোটের পক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন।

সেতিয়েন ওই বিবৃতিতে বলেছেন, এক মাস পার হয়ে গেলেও বার্সেলোনা নিরব। আমাদের দিক থেকে নানানভাবে যোগাযোগ করা হয়েছে। অনুরোধ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে বিষয়টির সুরহা করতে। কিন্তু বুধবার পর্যন্ত আমরা তাদের থেকে কিছু জানতে পারিনি। এমনকি বুরো ফ্যাক্সের মাধ্যমেও না।’

সেতিয়েন জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের কোচিং স্টাফদের সঙ্গে বার্সা যোগাযোগ করে হুট করেই বরখাস্তের বিষয়টি জানিয়েছে। এক মাস পরে বিষয়টি জানালেও বার্সা ক্ষতিপূরণের বিষয়ে কোন সমঝোতায় আসতে চাচ্ছে না। সব চিন্তা করে তারা তাই পাওনা বুঝে পেতে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

×