ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে ছাড়া অনুশীলনে আর্জেন্টিনা

মেসিকে ছাড়া অনুশীলনে আর্জেন্টিনা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২০

বুয়েন্স আয়ার্সের এজেইজা ট্রেনিং গ্রাউন্ডের সবুজ ঘাসগুলো ঠিক একই রকম আছে। বলের ড্রপ, লিওনেল স্কালোনির চড়া গলার চিৎকার– সবই চেনা। সেখানে নেই শুধু লিওনেল মেসি। তিনি এখনও যুক্তরাষ্ট্রের লিগে তাঁর ফ্রিকিকের জাদু দেখিয়ে চলেছেন। 

বিশ্বকাপে নিউজার্সির সেই ফাইনালের পর আলবিসেলেস্তেরা যখন আবার বুট পরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন ড্রেসিংরুমের এক কোণে ১০ নম্বর হ্যাঙ্গারটা যেন বড্ড একা, বড্ড শূন্য। লিওনেল মেসি– তিনি স্কোয়াডে থেকেও প্রথম দুই প্রীতিম্যাচে নেই। এ যেন চাঁদের আলো ছাড়া রাতের আকাশ। কিন্তু ফুটবল তো আর থেমে থাকে না। বৃহস্পতিবার ভোর ৫টায় (বাংলাদেশ সময়)  ঘরের মাঠ কোরডোবায় বলিভিয়ার বিপক্ষে যখন আর্জেন্টিনা নামবে, তখন শুরু হবে স্কালোনির এক নতুন পরীক্ষা।

তিনটি প্রীতি ম্যাচের শেষটিতে ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। এর আগে কোচ স্কালোনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বলিভিয়া এবং ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতিম্যাচ দুটিতে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড থাকবে ক্রিস্টিয়ান রোমেরোর হাতেই। 

মূলত লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কাউন্টডাউন শুরু হওয়ায় রোমেরোকেই সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী মনে করছেন স্কালোনি। আর রোমেরোর অনুপস্থিতিতে আরও তিন নেতৃত্বকে বেছে নিয়েছেন তিনি। রোমেরো মাঠ থেকে উঠে গেলে এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল আর লাউতারো মার্তিনেজের হাতে উঠবে সেই ব্যান্ড।

আরও পড়ুন

×