ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাঙ্গু্লি-চ্যাপেলকে ছাড়ানোর অপেক্ষা কোহলির

গাঙ্গু্লি-চ্যাপেলকে ছাড়ানোর অপেক্ষা কোহলির
×

ছবি: ইন্ডিয়া টুডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৩:১৯

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। বিরাট কোহলি ওই সিরিজে ডাবল সেঞ্চুরিও পেয়েছেন। ওই ডাবল সেঞ্চুরির স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বৃহস্পতিবার নামবেন ভারতীয় অধিনায়ক। সঙ্গে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে না থাকায় খেলবেন চনমনে হয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তার সামনে অপেক্ষা করছে নতুন মাইলফলক।

টেস্টে সাত হাজার ৬৬ রান নিয়ে সর্বোচ্চ রানের দিক থেকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সাতে আছেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সাত হাজার ২১২ রানে ক্যারিয়ার শেষ করেন। কোহলি আর মাত্র ১৫৭ রান করলেই সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে যাবেন। শুধু গাঙ্গুলি নয় ক্রিস গেইল, স্টিফেন ফ্লেমিং এবং গ্রেগ চ্যাপেলকে ছাড়িয়ে যাওয়ার পথে আছেন বিরাট কোহলি।

গ্রেগ চ্যাপেল সাত হাজার ১১০ রান করেছেন। তাকে ছাড়িয়ে যেতে কোহলির দরকার ৪৪ রান। এরপরে থাকা স্টিফেন ফ্লেমিংকে পেছনে ফেলতে কোহলির করতে হবে ১০৬ রান। তার টেস্ট রান সাত হাজার ১৭২। ক্রিস গেইলকে পেছনে ফেলতে ভারতীয় অধিনায়ককে করতে হবে ১৫৯ রান। ওয়েস্ট ইন্ডিজ তারকা টেস্টে সাত হাজার ২১৪ রান করেছেন।

ভারতের হয়ে শচীন টেন্ডুলকার সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রান করেছেন। রাহুল দ্রাবিড় করেছেন ১৩ হাজর ২৮৮ রান। সুনীল গাভাস্কার ১০ হাজার ১১২ রান, ভিভিএস লক্ষ্মণ ৮ হাজার ৭১৮ রান এবং বিরেন্দ্র শেবাগ ৮ হাজার ৫৮৬ রান করেছেন। এছাড়া অ্যালান বোর্ডারের পাশে বসার সুযোগ অপেক্ষা করছে কোহলির সামনে। বোর্ডার ৯১ ম্যাচে দলকে ৩২ জয় এনে দেন। অন্যদিকে কোহলি ৩১ জয় পেয়েছেন ৫১ ম্যাচে।   

আরও পড়ুন

×