ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯ গোলের ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়

৯ গোলের ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়
×

লাইপজিগকে গোলবন্যায় ভাসালো সিটি। ছবি- রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১ | ০২:২০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ | ০২:২০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৯ গোলের ম্যাচে তারা ৬-৩ ব্যবধানে হারিয়েছে লাইপজিগকে। ম্যানসিটির হয়ে গোল পেয়েছেন নাথান আকে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেয়ালিশ, জোয়াও কানসালো ও গ্যাব্রিয়েল জেসুস। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে, করেছেন লাইপজিগের মুকিয়েলে। এছাড়া লাইপজিগকের হয়ে তিনটি গোলই করেছেন এনকুনকু।

ম্যাচের ১৬ মিনিটেই রক্ষণভাগের খেলোয়াড় নাথান আকের গোলে লিড নেয় সিটি। এরপর ২৭ মিনিটে লাইপজিগের নর্ডি মুকিলে আত্মঘাতী গোল করলে ব্যবধান বাড়ায় সিটিজেনরা। 

এ সময় কেভিন ডি ব্রুইনের ক্রস হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাইপজিগের রক্ষণভাগের খেলোয়াড় নর্ডি মুকিয়েলে। তবে ৪২ মিনিটে ক্রিস্টোফার এনকনকুর কল্যাণে এক গোল শোধ দেয় লাইপজিগ। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরেই ৫১তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকুনকু। ৭৩ মিনিটে লাইপজিগের এনকুনকু তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে ব্যবধান দাঁড়ায় ৪-৩। ৭৫ মিনিটে কানসালো ও ৮৫ মিনিটে জেসুস গোল পেলে ৬-৩ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

আরও পড়ুন

×