বিসিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের শীর্ষস্থানীয় 'কৌশলগত যোগাযোগ', পরিকল্পনা ও বাস্তবায়ন সংস্থা হিসেবে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) ২৫ বছরে পা রেখেছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ এই যাত্রা সাফল্যের সঙ্গে অতিবাহিত করছে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স স্কুল অব পাবলিক হেলথ-সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের উত্তরসূরি বিসিসিপি। ১ সেপ্টেম্বর সংস্থাটির সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিসিপি নির্বাহী বোর্ডের চেয়ারম্যান শিক্ষাবিদ এ মজিদ খান, জনস্ হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের নির্বাহী পরিচালক সুসান ক্রেন, টেকনিক্যাল অ্যাডভাইজার এডসন ই হুইটনি, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক বেঞ্জামিন ভি লোজারে, ব্লুমবার্গ ইনস্টিটিউট অব গ্লোবাল টোব্যাকো কন্ট্রোলের পরিচালক জোয়েনা কোহেন প্রমুখ। বক্তারা বিসিসিপির দীর্ঘ পথ পরিক্রমায় সাফল্য অর্জনের জন্য সংস্থাটির পরিচালক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বের প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
