গ্রামে ফেরা মানুষের জন্য দরকার বিশেষ উদ্যোগ
সিপিডি-অক্সফাম-ইইউর সংলাপে বক্তারা
করোনা মোকাবিলায় চলছে ত্রাণ কর্মসূচি। তবে একটি সূচকের ওপর নির্ভর করেই নির্ধারিত হচ্ছে বরাদ্দ। এ পদ্ধতি থেকে বেরিয়ে স্থানীয় পর্যায়ের দারিদ্র্যের হার, জনসংখ্যা, বেকারত্বের হার বিবেচনায় নিয়ে বহুমাত্রিক মাপকাঠি নির্ধারণ করতে হবে। কৃষিঋণ বিতরণে বর্গাচাষি এবং ত্রাণ বিতরণে গ্রামে ফেরা মানুষের জন্য বিশেষ উদ্যোগের প্রয়োজন রয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), অক্সফাম ইন বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে 'করোনা ও আম্পান মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা :সরকারি পরিষেবার কার্যকারিতা' শীর্ষক ভার্চুয়াল সংলাপে বক্তারা এসব কথা বলেন। ডাক দিয়ে যাই, পিরোজপুর এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের সহযোগিতায় গতকাল রোববার এ সংলাপ হয়।
সংলাপে ত্রাণ সেবা সম্পর্কিত ডাটাবেজ তৈরি, জিও-এনজিওর সমন্ব্বয়, কৃষকের তালিকা হালনাগাদ, নতুন কৃষিকার্ড বিতরণ ও কৃষকের জন্য জামানতবিহীন ঋণ দেওয়ার সুপারিশ করা হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়া নৈতিকতার ভেতরে পড়ে না। করোনা ও আম্পান মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপে বলেন, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ কাঠামোগতভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি জনবান্ধব ও প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
সংলাপে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত এবং ডাক দিয়ে যাই, পিরোজপুরের নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী।
সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মোস্তফা আমির সাব্বিহ সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে দুই হাজার ৫০০ টাকা মানবিক সহায়তা পাওয়ার যোগ্য চার হাজার মানুষের একটি তালিকা জাতীয় পর্যায়ে পাঠানো হয়। জেলা ও উপজেলা প্রশাসন থেকে পাওয়া এ তালিকার প্রায় ৬০ শতাংশ মানুষ এখন পর্যন্ত এ সহায়তা পেয়েছেন।
অনুষ্ঠানে অংশ নিয়ে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ১২ লাখ বাসিন্দার পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার ২০০ জন ও মৃত্যু হয়েছে ২৪ জনের। সবাই একসঙ্গে কাজ করার কারণে ভাইরাসের তা ব নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে পিরোজপুরের স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, করোনাকালে দেওয়া আড়াই হাজার টাকার প্রণোদনা পর্যাপ্ত ছিল না। এমনকি কৃষিবিষয়ক উদ্যোগও পর্যাপ্ত নয়।