ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দারিদ্র্য নিরসন

প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়ানোর সাড়ে তিন দশকের সঙ্গী

ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ওস্তাদ-শাগরেদ সম্পর্কের মাধ্যমে কারিগরি দক্ষতার সম্প্রসারণ বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিরই একটি উজ্জ্বল বৈশিষ্ট্য। মোটর ড্রাইভিং, মেকানিক্স, হস্তশিল্প, রেস্তোরাঁ এ জাতীয় শিল্পগুলোতে নবনিযুক্ত বেশির ভাগ শ্রমিক শাগরেদ হিসেবে অভিজ্ঞ ওস্তাদদের কাছ থেকে হাতে-কলমে কাজ শিখে নেয়। বাংলাদেশে পেশাদার গাড়িচালকদের প্রায় শতভাগ বাস্তব কর্মক্ষেত্রে তার ওস্তাদের কাছ থেকেই ড্রাইভিংয়ের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে থাকেন। কারিগরি দক্ষতাভিত্তিক আরও বহু পেশার ক্ষেত্রেও ওস্তাদের কাছ থেকে শাগরেদ হিসেবে দীক্ষা নিয়ে পেশা হিসেবে গ্রহণ করার এবং পরে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেই ওস্তাদ বনে যাওয়ার শতসহস্র উদাহরণ আমাদের সমাজে রয়েছে। সমাজের এই প্রতিষ্ঠিত সংস্কৃতিকেই পিকেএসএফ সম্প্রতি ব্যবহার করেছে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‌একটি প্রকল্পে।

আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৫ | ২০:৪৪
প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়ানোর সাড়ে তিন দশকের সঙ্গী

সর্বশেষ