ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘বিআইএল চ্যারিটি ফান্ড’ গঠন করলো ব্র্যাক ইউনিভার্সিটি

‘বিআইএল চ্যারিটি ফান্ড’ গঠন করলো ব্র্যাক ইউনিভার্সিটি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২১ | ১২:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ‘বিআইএল চ্যারিটি ফান্ড’ গঠন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)। মানব কল্যাণে ছাত্র-শিক্ষক অংশীদারিত্ব নিশ্চিত করতেই সম্প্রতি এই দাতব্য তহবিল গঠন করা হয়েছে।

ইতোমধ্যে এই তহবিল থেকে দাতব্য সংস্থা 'সংযোগ' এর কোভিড-১৯ চিকিৎসা সহায়তা ফান্ডে এক লাখ টাকার অনুদান প্রদান করেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস। এ ছাড়া সাভারে ৪৫০ জন অসহায়কে ঈদবস্ত্র বিতরণ, ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

‘বিআইএল চ্যারিটি ফান্ড’ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস-এর সিনিয়র ডিরেক্টর সৈয়দা সারওয়াত আবেদ বলেন, ‘সমাজ এবং রাষ্ট্রের বলিষ্টতম অংশীদার হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে না পারলে উচ্চ শিক্ষাক্ষেত্র ও এর অংশীদারগণ জনবিচ্ছিন্ন ও অকার্যকর হয়ে পড়বে। অনিশ্চিত হয়ে পড়বে সামাজিক অংশীদারিত্ব, ব্যর্থ হয়ে যাবে আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সমস্ত সৃষ্টিশীল উদ্ভাবনী প্রয়াস।’

ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) তার চলমান জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বিস্তৃত করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×