ফিশিং ট্রলারসহ আটক ২৬ ভারতীয় জেলে কারাগারে
আটককৃত ফিশিং ট্রলার- সমকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৯:২৮
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আবারও দুটি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা।
শনিবার রাতে সাগরের গহীনে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহল জাহাজ 'বিএনএস কপোতাক্ষ'র নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে।
রোববার তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সম্প্রতি ৯টি ফিশিং ট্রলারসহ ১০৩ ভারতীয় জেলে নৌবাহিনীর হাতে আটক হলো।
সংশ্নিষ্ট সূত্র জানায়, আটক জেলেদের প্রথমে মোংলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
- বিষয় :
- মোংলা
- ফিশিং ট্রলার
- ভারতীয় জেলে
- অনুপ্রবেশ