কিশোরগঞ্জে গরুর দুধ ১০ টাকা লিটার
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ০৮:৪০ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ০৮:৪০
পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের জেসি অ্যাগ্রো ফার্ম তাদের মোট উৎপাদিত দুধের ৫০ ভাগ দুধ ১০ টাকা লিটারে বিক্রি করছে। শনিবার ঘোষণা দেওয়ার পর রোববার থেকেই এই দরে দুধ বিক্রি করছে তারা। তবে বাজারে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা দরে দুধ বিক্রি হচ্ছে।
ফার্মটির মালিক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এরশাদ উদ্দিন। শেষ রমজান পর্যন্ত এই দামেই দুধ বিক্রি করবেন বলে তিনি জানিয়েছেন।
এরশাদ উদ্দিন বলেন, রমজান মাসে সবাই দুধ খেতে চান। বিশেষ করে সেহরির সময় কিছু মানুষের দুধ না হলে চলেই না। যে কেউ দুধ খামারে এসে কিনে নিতে পারবেন। তবে, নিম্নবিত্তদের এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। তিনি জানান, প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।
স্থানীয়রা জানান, এরশাদ উদ্দিন এলাকায় সেবামূলক কাজের সঙ্গেও জড়িত।