ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাছে আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার করল ফায়ার সার্ভিস

গাছে আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার করল ফায়ার সার্ভিস
×

গাছের মগডাল থেকে বিড়াল ছানা উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। ছবি-সমকাল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০০

খাগড়াছড়ির রামগড়ে গাছে আটকে পড়া বৈদ্যুতিক তারের পাশ থেকে একটি বিড়াল ছানাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার সকাল ১১টার সময় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে সাহাদাত মেটালের সামনে এ ঘটনা ঘটে।

সাহাদাত মেটালের মালিক জানান, দোকানে এসে গাছের উপর বিড়াল ছানার মিউমিউ শব্দ শুনে প্রথমে নিজেই উদ্ধারের চেষ্টা করি কিন্তু বৈদ্যুতিক তার থাকায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস রামগড় স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান, গাছের মগডালে বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুঁকিপূর্ণ দেখে স্থানীয়রা বিষয়টি জানালে আমরা এসে একটি ছেলের সহযোগিতায় বস্তায় ভরে গাছ থেকে নিরাপদে বিড়াল ছানাটি উদ্ধার করি।

আরও পড়ুন

×