ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু

বান্দরবানে ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু
×

প্রতীকী ছবি।

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৪

বান্দরবান শহরে ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আমেনা বেগম (৩৬) তাঁর প্রতিবন্ধী মেয়ে আয়েশার (৫) হাত ধরে শহরের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকা থেকে বের হন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আয়েশার মৃত্যু হয়। ট্রাকের ধাক্কায় শিশুটির মা ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর থানা ওসি মো. শহিদুল ইসলাম জানান, ট্রাকটির চালক জাহাঙ্গীর আলম (৩৫) ঘটনার পর ট্রাক রেখে পালিয়েছেন। তাঁর বাড়ি কালাঘাটা ফেন্সিঘোনা এলাকায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত মা ও প্রতিবন্ধী শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×