ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বরিশালের সঙ্গে মাদারীপুরের যোগাযোগ বন্ধ, শিবচরে সুনসান নীরবতা

বরিশালের সঙ্গে মাদারীপুরের যোগাযোগ বন্ধ, শিবচরে সুনসান নীরবতা
×

কয়েকটি রুটের সংযোগস্থলে বাঁশ-কাঠ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে পুলিশ মোতায়ন করা হয়েছে -সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ২৩:৫৬

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঢাকা-বরিশাল মহাসড়ক ছাড়া দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের সঙ্গে মাদারীপুরের সকল অভ্যন্তরীণ পথ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এদিকে লকডাউন শিবচরে চলছে সুনসান নীরবতা। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাবার, ওষুধসহ বিভিন্ন উপকরণ মঙ্গলবারও পৌঁছে দিচ্ছে প্রশাসন।

এদিকে জেলা প্রশাসককে সহযোগিতার জন্যে বিকেল নাগাদ সেনাবাহিনী মাঠে থাকলে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি এলাকার স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরন করা হয়। পরে হোম কোয়ারেন্টাইনে থাকা একই এলাকা ও গুয়াতলা বাহেরচর এলাকার প্রবাসীদের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করা হয়। বিতরণ করা দ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, লবণ, সাবান, চিনি, আলু, পেঁয়াজ, ওষুধ প্যারাসিটামল ও ওরস্যালাইনসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। প্রথম পর্যায়ে পর্যায়ক্রমে ৮শ’ পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হবে। 

অন্যদিকে কালকিনি উপজেলার কয়েকটি রুটের সংযোগস্থলে বাঁশ-কাঠ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে পুলিশ মোতায়ন করা হয়েছে, যাতে মাদারীপুরের কেউ বরিশাল ঢুকতে না পারেন, কিংবা বরিশালের কেউ মাদারীপুর আসতে না পারেন।

আরও পড়ুন

×