ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে সৈকতে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

সীতাকুণ্ডে সৈকতে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৬:২৬

চট্টগ্রামের সীতাকুন্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপকূল থেকে সাগরের দিকে অন্তত ৭০০ মিটার দূরে গিয়ে তারা নিখোঁজ হন। তারা দুজন হলেন আইআইইউসির দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ আলী আহসান মারুফ ও কোরানিক সায়েন্স বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. এনায়েত উল্লাহ।

ঘটনাস্থলে উপস্থিত আছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আইআইইউসির তিন শিক্ষার্থী মিলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সাঁতার কেটে উপকূল থেকে অন্তত ৭০০ মিটার দূরে চলে যান। এরপর তাদের খুঁজে পাওয়া যায়নি। খুব সম্ভবত স্রোতের টানে তাদেরকে গভীর সমুদ্রের দিকে নিয়ে গেছে। ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা উদ্ধার কার্যক্রম শুরু করবেন।’

আরও পড়ুন

×