ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে সেলুনে ঝুলে ছিল নরসুন্দরের লাশ

ঠাকুরগাঁওয়ে সেলুনে ঝুলে ছিল নরসুন্দরের লাশ
×

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ০৬:৪৩

ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি সেলুন থেকে বিকাশ (৩০) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে স্থানীরা বিকাশকে সেলুনের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

নিহত বিকাশ ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার সুমেষ রায়ের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে সেলুনের দোকান খুলে আশপাশ পরিষ্কার করেন বিকাশ। পরে দোকানের সাটার নামিয়ে দেন। এরপর অনেকক্ষণ কোন সারাশব্দ না পেয়ে অন্য সহকর্মীরা সাটার তুলে বিকাশকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোলহের জেরে বিকাশ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×