চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার দুই
চট্টগ্রাম ব্যুরো ও পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১৬:২৮
চট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু'জন হলেন- কর্ণফুলি উপজেলার বাসিন্দা মো. আব্দুল আজিজ (৩০) ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোর্শেদুল আলম (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে লাল কস্টেপে মোড়ানো একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে।