ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়াী সমাধানের আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়াী সমাধানের আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর
×

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০১৯ | ১৬:০৬

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ।

বুধবার সকালে সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্রের ভাঙন এলাকা পরিদর্শন কালে এ আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ছোট ছোট কাজ করলেও নদের ভাঙন ঠেকানো যায় না। এ জন্য দরকার স্থায়ী সমাধান। আর এ সমাধানের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চরের মানুষের ভাগ্যোন্নয়নে এ সরকার বদ্ধপরিকর।

নদী ভাঙন রোধে একটি টেকনিক্যাল কমিটি কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী শাসনের বিশেষজ্ঞ দল ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব নুর আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মিকাইল, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদুল ইসলাম রাশেদ, নবনির্বাচিত রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

×