ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের স্বপ্ন দেখালেন এমপি সবুজ

শিশুদের স্বপ্ন দেখালেন এমপি সবুজ
×

শনিবার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ -সমকাল

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯ | ১৩:০০

প্রাথমিক বিদ্যালয়ে পড়ূয়া শিশুদেরকে বড় হওয়ার স্বপ্ন ও ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখালেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। পরিবার থেকেই শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় উল্লেখ করে এমপি সবুজ বলেন, আজকের শিশুই আগামী দিনের এমপি-মন্ত্রী কিংবা ডিসি-এসপি। এরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের আদর্শ মানুষ হওয়ার বীজ মগজে ঢুকিয়ে দিতে হবে শিশুকালেই।

শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা শেষে এমপি সবুজ ওই স্কুলের শিক্ষার্থীদেরকে ঘুরে ঘুরে  কৃমির  ওষুধ খাওয়ে দেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, ইউএনও রেহেনা আকতার, আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

×