ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাছের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল ৮ জনের

ফেনী

গাছের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল ৮ জনের
×

দুর্ঘটনাকবলিত বাস- ইউএনবি

নিজস্ব প্রতিবেদক, ফেনী ও ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯ | ০৩:৫১ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ | ০৯:০৭

ফেনীতে একটি পিকনিকের বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে আটজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল ৬টার দিকেসদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনীর হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান খান সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার মিরপুর থেকে কক্সাবাজারে পিকনিকের উদ্দেশে যাত্রা করে ওই বাসটি। পথে লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। শাহজাহান জানান, আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়। সাতজনকে অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ফেনী হাইওয়ে থানার এসআই কাউছার রহমার জানান, প্রাইম প্লাস নামের পিকনিক বাসটি দুর্ঘটনায় পড়ে দুমড়েমুচড়ে গেছে।  আহতদের মধ্যে ১৩ জন ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×