রাবিতে সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাইয়ে কমিটি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছে প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সান্ধ্যকোর্স বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে প্রধান করে আটটি অনুষদের ডিনসহ ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির পর্যালোচনা পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করবেন। পর্যালোচনার প্রেক্ষিতে সান্ধ্যকোর্স নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ইউজিসির পক্ষ থেকে সান্ধ্যকোর্স বন্ধসহ ১৩ টি নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রাবি প্রশাসন এ কমিটি গঠন করে।
- বিষয় :
- রাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- সান্ধ্যকোর্স