ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে রেলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে মামলা

রাজবাড়ীতে রেলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে মামলা
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১০:৫৯

রাজবাড়ীতে রেলের জমি দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এমএ খালেক ও তার ছেলে জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক  এমএ খালেদ পাভেলের বিরুদ্ধে সদর থানায় এই মামলা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী রেল স্টেশনের পেছনে রেলের স্যানেটারি ইন্সপেক্টরের অফিসের দেয়াল ও অফিস ভেঙ্গে শ্রমিক দিয়ে জোর করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ শুরু করে আসামিরা।  রেলের কর্মকর্তারা রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে তাদের ওপর মারমুখি আচরণ করেন।

পরে রেলের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিরা হলেন- অ্যাডভোকেট এমএ খালেক, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর জলিল ও এমএ খালেদ পাভেল।

রাজবাড়ী রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, রেলের জমি উদ্ধারে গেলে আমাদের একজন কর্মচারীকে মারধর করেছে তারা। আর মামলার বাদীকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিরা।

তবে মিথ্যা অভিযোগে মামলা হয়েছে বলে দবি এমএ খালেদ পাভেলের।

আরও পড়ুন

×