ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী খুন

সিরাজগঞ্জে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী খুন
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০১:৩৩ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০১:৫৬

সিরাজগঞ্জের সদর উপজেলায় সুদের টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্বে বাবু হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাবু সদর উপজেলার শাটিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, সুদের টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্বে কে বা কারা বাবুকে সোমবার রাতে হত্যা করে। পুলিশ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের কচুক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে। তার মুখে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। 

ওসি জানান, মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শাহিন হোসেন বাদী হয়ে মামলা করেছেন। 


আরও পড়ুন

×